ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুবলির ‘চোখ’-এ এবার নিরব
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 2:40 PM

বুবলির ‘চোখ’-এ এবার নিরব

বুবলির ‘চোখ’-এ এবার নিরব

চিত্রনায়িকা শবনম বুবলি। বেশ অনেকদিন ধরেই ধরাছোয়াঁর বাহিরে ছিলেন এই অভিনেত্রী। সেসময় জল্পনার ডালপালা মেললেও সেগুলোতে কর্ণপাত না করে ফিরছেন নতুন রূপে।

সোমবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁতে চুক্তিবদ্ধ হলেন ‘চোখ’ শিরোনামের নতুন একটি সিনেমায়। এখানে তিনি চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বাঁধছেন। মুক্তির অপেক্ষায় থাকা ‘ক্যাসিনো’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছিলেন তারা। সে ছবি মুক্তির আগেই ফের একসঙ্গে আসছেন এ তারকাজুটি।

অনামিকা মন্ডলের চিত্রনাট্যে থ্রীলার গল্পে নতুন এ ছবিটি পরিচালনা করবেন আসিফ ইকবাল জুয়েল। চলতি ফেব্রুয়ারিতে এ সিনেমার শুটিং শুরু হবে। এটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

এ বিষয়ে শবনম বুবলি বলেন, চোখের কনসেপ্ট শুনে মুগ্ধ হই। যেখানে আমাকে পুরোপুরিভাবে ওয়েস্টার্ন ও করপোরেট টাইপের গেটআপে পাওয়া যাবে। পরিচালক জুয়েল ভাইয়ের ব্যাকগ্রাউন্ড খুবই ভাল। নিরব ভাইয়ের সঙ্গে কাজের বোঝাপড়াও দারুণ। তিনি সহশিল্পীকে যথাযথ সম্মান দিতে জানেন। সবকিছু মিলিয়ে এ প্রজেক্টে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে।

এদিকে নিরব বলেন, ক্যাসিনোতে কাজ করে বুঝেছি বুবলি পরিপূর্ণ ডেডিকেটেড শিল্পী। নতুন করে আবার তার সঙ্গে কাজ করতে যাচ্ছি৷ প্রত্যাশা অনেক বেশি। আশা করছি দারুণ কিছুই হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status