ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৪৭
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 2:27 PM

মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৪৭

মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৪৭

ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় বাস খাদে পড়ে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৭জনে দাঁড়িয়েছে। খাল থেকে ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের অন্তত ২০জনই নারী। উদ্ধারকাজ এখনও চলছে।

ঘটনাস্থলে উদ্ধারকারী দল বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) কাজ করছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে রাজ্যের রাজধানী ভুপাল থেকে ৫৬০ কিলোমিটার দূরে ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন।

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সমবেদনা জানিয়ে মৃতদের পরিবারপিছু দু’লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ রুপি অনুদান দেয়া হচ্ছে।সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status