ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বে করোনা রোগীর সংখ্যা ১১ কোটি ছাড়ালো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 2:17 PM

বিশ্বে করোনা রোগীর সংখ্যা ১১ কোটি ছাড়ালো

বিশ্বে করোনা রোগীর সংখ্যা ১১ কোটি ছাড়ালো

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ কোটি ৪০ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত প্রাণঘাতী এ মহামারিতে মারা গেছেন ২৪ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।

করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা রোগীর সংখ্যা ১১ কোটি ৪০ হাজার ৭০৫ জন। এ পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ২৪ লাখ ২৯ হাজার ৯৮৭ জন।

এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৮ কোটি ৪৮ লাখ ৭১ হাজার ৬১১ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ৮১ হাজার ২২০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৯৯ হাজার ৯৯১ জন।

করোনায় আক্রান্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৯ লাখ ৩৭ হাজার ১০৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৯৪৯ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status