ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথম নাতনির মুখ দেখলেন ডিপজল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 10:16 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 16 February, 2021, 10:18 PM

প্রথম নাতনির মুখ দেখলেন ডিপজল

প্রথম নাতনির মুখ দেখলেন ডিপজল

গেল বছরের অক্টোবরে কোটি টাকার কাবিনে ধুমধাম করে ছেলেকে বিয়ে করান আলোচিত অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

এবার নানা হলেন তিনি। ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ারের ঘর আলো করে এলো অতিথি। কন্যা সন্তানের জন্ম দেন ওলিজা।

মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ওলিজা।

গণমাধ্যমকে এ সুখবর দিয়েছেন ডিপজলের মেয়ে ওলিজাই। মেয়ের নাম ওরাহ রহমান ওজ রেখেছেন। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন।

এছাড়া খুশির সংবাদটি নিজের ফেসবুকেও শেয়ার করেছেন ওলিজা। লিখেছেন—‘আলহামদুলিল্লাহ! একটি বাচ্চা মেয়ে পেয়ে ধন্য!

এদিকে প্রথম নাতনির মুখ দেখে দারুণ খুশি ডিপজল।  

ওলিজা মনোয়ার ২০১৮ সালের মাঝামাঝি ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত বছর এ দম্পতির ঘর আলো করে আসে প্রথম পুত্রসন্তান। সে হিসেবে প্রথম নাতনির মুখ দেখলেন ডিপজল।

ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিস নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মোকআপসহ সবগুলো মেকআপে পারদর্শী তিনি।
 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status