ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
যে কারণে পাকিস্তানের সরকারি কর্মীরা চটেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 5:44 PM

যে কারণে পাকিস্তানের সরকারি কর্মীরা চটেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর

যে কারণে পাকিস্তানের সরকারি কর্মীরা চটেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদের এক বক্তব্যের পর দেশটির সরকারি চাকরিজীবীরা বেজায় চটেছেন তার ওপর।

গত ১০ ফেব্রুয়ারি তাদের এক কর্মসূচিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছিল পুলিশ। বেতনভাতা বৃদ্ধির দাবিতে সরকারি চাকরিজীবীরা ওই কর্মসূচি পালন করছিলেন। খবর ডনের।

এ ঘটনাকে ব্যাখ্যা করে শেখ রাশিদ বলেন, সরকারি চাকরিজীবীদের বিক্ষোভে কাঁদানে গ্যাস পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হয়েছে। এমন মন্তব্য করে নিন্দার মধ্যে পড়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

রোববার রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ওই ঘটনার বিষয়ে বলেন, পুলিশ অল্প কিছু কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছিল। এটি প্রয়োজনীয় ছিল। কারণ  এগুলো মজুদের পর থেকে অনেক দিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অল্প কিছু পরীক্ষার জন্য নিক্ষেপ করা হয়েছিল, খুব বেশি নয়।

শেখ রাশিদ আরও বলেন, এ মুহূর্তে আন্দোলনকারীদের দাবি পূরণ করতে হলে কয়েকশ কোটি রুপির প্রয়োজন হবে, যা সরকারি কোষাগার থেকে জোগান দেওয়া সম্ভব নয়। তবে পরে এই দাবি মেনে নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি বিভিন্ন স্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপ নিয়ে সমালোচনা চলছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status