ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সব মহাসড়কে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 5:24 PM

সব মহাসড়কে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সব মহাসড়কে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রস্তাবিত ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার পর সেখান থেকে টোল আদায়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু ঢাকা সিলেট মহাসড়কই নয়, অন্য সব মহাসড়কেও টোল আদায় করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।

আজ (১৬ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিনা পয়সায় সেবা পাওয়ার দিন শেষ। আমরা সেবা পেতে চাই। কিন্তু পয়সা দিতে রাজি না। এটা আমাদের সংস্কৃতি হয়ে গেছে। এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখন থেকে সরকারি সেবা পেতে হলে দাম দিতে হবে। ভালো সেবা পেতে হলে পয়সা দিতে হবে।’

এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃতি করে পরিকল্পনামন্ত্রী বলেন, টোল আদায়ের মাধ্যমে শুধু রাজস্ব আদায় নয়, একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা বলেছেন প্রধানমন্ত্রী। যেখান থেকে শুধু সড়ক রক্ষণাবেক্ষণে খরচ হবে।

একনেক সভায় প্রধানমন্ত্রী সড়কে নির্দিষ্ট দূরত্বে বিশ্রামাগার নির্মাণের নির্দেশ দিয়েছেন। যাতে যাত্রী, চালক, চালকের সহকারী সেখানে বিশ্রাম নিতে পারেন। সড়কে টোল আদায়ের বিষয়টি আলোচনায় আসে আজ একনেক সভায় ঢাকা সিলেট সড়কটি বিদ্যমান দুই লেন থেকে চারলেনে উন্নীতকরণ প্রকল্পটি অনুমোদনের সময়।

২০৯ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি বাস্তবায়নে ব্যয় হবে ১৬ হাজার ৯১৮ কোটি টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক ঋণ দিচ্ছে ১৩ হাজার ২৪৪ কোটি টাকা। বাকি টাকা সরকারি কোষাগার থেকে জোগান দেওয়া হবে।

আজ একনেক সভায় ১৯ হাজার ৮৪৪ কোটি টাকা ব্যয়ে মোট নয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ     

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status