ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
স্ত্রীকে হত্যা করে ফেসবুক গান গাইলেন স্বামী
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 4:44 PM

স্ত্রীকে হত্যা করে ফেসবুক গান গাইলেন স্বামী

স্ত্রীকে হত্যা করে ফেসবুক গান গাইলেন স্বামী

শরীয়তপুরের ডামুড্যায় আমেনা বেগম (৩৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী নজরুল ইসলাম মাদবরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড় ৯টার দিকে উপজেলার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১৫০ শয্যার শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

১৫ বছর আগে ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া গ্রামের মৃত হোসেন মাদবরের ছেলে নজরুল ইসলাম মাদবরের সঙ্গে একই ইউনিয়নের গঙ্গেসকাঠি গ্রামের মৃত আজিদ আলী মাদবরের মেয়ে আমেনা বেগমের বিয়ে হয়। তাদের নয়ন মাদবর নামে ১২ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

নজরুল ইসলাম মাদবর মালয়েশিয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানে ছাদ থেকে পড়ে তার দুই পা ভেঙে যায়। সুস্থ হয়ে করোনা মহামারির সময় ৭ মাস আগে দেশে চলে আসেন। স্ত্রীসহ তিনি শরীয়তপুরের বাড়িতেই থাকতেন। ছেলে নয়ন ঢাকার এক মাদরাসায় পড়াশোনা করে। সে ঢাকায় থাকে।

হত্যাকাণ্ডের সময় নজরুল ইসলামের একতলা ভবনের কক্ষে তার স্ত্রী ছাড়া আর কেউ ছিলো না। এ সুযোগে শরীরের বিভিন্ন জায়গায় কুড়াল দিয়ে কুপিয়ে আমেনাকে হত্যা করেন। হত্যার পর ফেসবুক লাইভে আসেন নজরুল। লাইভে তার স্ত্রী আমেনা বেগমকে খাটের ওপর তোশক দিয়ে মোড়ানো অবস্থায় দেখান। এক পর্যায়ে তাকে গাইতে শোনা যায়- ‘আমার খাইয়া, আমার পইরা ডুব দিছে ভাই অন্যজনরে।’

লাইভ দেখার পর বিষয়টি জানাজানি হলে নজরুল ইসলামের মা আনার কলি (৮০), ভাগনি সোহাদি আক্তার (২৫), ছোট ভাইয়ের স্ত্রী আছিয়া বেগমসহ (২৩) প্রতিবেশীরা দরজা পেটাতে থাকেন। কিন্তু নজরুল ইসলাম দরজা খোলেননি। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এসে দরজা খুলে তাকে গ্রেফতার করে এবং আমেনা বেগমকে উদ্ধার করে।

আবু তাহের মাদবর, ফজলে মাদবরসহ এলাকাবাসীর অনেকেই বলছেন, আমেনা খুবই ভালো একজন নারী ছিলেন। আর নজরুল একজন মাদকাসক্ত। তারা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) এস এম আশরাফুজ্জামান বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদনায়: মোহনা আজিজ     

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status