ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লুক মারা গেছেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 2:45 PM

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লুক মারা গেছেন

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লুক মারা গেছেন

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওপোলদো লুক মারা গেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ১৯৭৮ সালে ঘরের মাঠের বিশ্বকাপে আলবিসেলেস্তাদের জেতাতে অনন্য ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড।

করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৭১ বছর বয়সী লুক । আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, এরপর তিনি আর পুরোপুরি সুস্থ হননি।

নীল-সাদা জার্সিধারীদের হয়ে ১৯৭৮ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন লুক। আসরটিতে তিনি ৪টি গোল করেছিলেন। সেবারের আক্রমণভাগে তিনি দানিয়েল বেরতোনি ও মারিও কেম্পাসের সঙ্গে ছিলেন।

সেই আসরে কিংবদন্তি এই ফুটবলার হাঙ্গেরির বিপক্ষে আর্জেন্টিনার ২-১ ব্যবধানে জয়ের প্রথম ম্যাচে প্রথম গোলটি করেছিলেন।

এছাড়া পেরুর বিপক্ষে ৬-০ গোলে জয়ের কুখ্যাত সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন। দলও গিয়েছিল ফাইনালে।

জাতীয় দলের হয়ে লুক ১৯৭৫ থেকে ১৯৮১ পর্যন্ত ৪৩ ম্যাচ খেলে ২১টি গোল করেছিলেন।

ক্লাব ক্যারিয়ারে লুক পুরোটা সময়ই লাতিন আমেরিকায় কাটিয়েছেন। যেখানে নিজ দেশের রোসারিও সেন্ট্রাল, রিভার প্লেট ও রেসিংয়ের মতো বড় ক্লাবে খেলেছিলেন। এছাড়া ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোস ও মেক্সিকোর দেপোর্তেভো তাম্পিকোতেও খেলেছিলেন।

আর্জেন্টিনার সবচেয়ে বড় কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ৩ মাস পরেই লুককে হারালো দেশটি।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status