ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
২৫ লাখ টাকা মূল্যের সীমানা পিলারসহ দুজন গ্রেফতার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 2:41 PM

২৫ লাখ টাকা মূল্যের সীমানা পিলারসহ দুজন গ্রেফতার

২৫ লাখ টাকা মূল্যের সীমানা পিলারসহ দুজন গ্রেফতার

২৫ লাখ টাকা মূল্যের সীমানা পিলারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার সন্ধ্যায় শেরপুরের ঝিনাইগাতীর মালিঝিকান্দা ইছামারিপাড়ায় হারুন-উর-রশিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন হযরত আলী ও আব্দুল আলীম। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সীমানা পিলার সংরক্ষণের হোতা হারুন-উর-রশিদ পালিয়ে যায়।

গ্রেফতার দুইজনের মধ্যে হযরত আলী টেংরাখালী বড় বন্দর গ্রামের আতর আলীর ছেলে ও আব্দুল আলীম হাতিবান্ধা গ্রামের কাছিম উদ্দিনের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ জামালপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী এসপি এম এম সবুজ রানা।

তিনি জানান, গোপনে সংবাদ পেয়ে শেরপুরের ঝিনাইগাতীর মালিঝিকান্দা ইছামারিপাড়ার হারুন-উর-রশিদের ঘরের পশ্চিম পাশের দোচালা টিনের ঘরে অভিযান চালায় র‍্যাব। অভিযানে ওই ঘর থেকে একটি সীমানা পিলার, ২ টুকরো সীমানা পিলারের অংশবিশেষ, ১টি কালো ব্যাটারি উদ্ধার করা হয়। এ সময় সীমানা পিলার চুরি ও বিক্রির সঙ্গে জড়িত হযরত আলী ও আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুইটি মোবাইল ও নগদ এক হাজার চারশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সীমানা পিলার সংরক্ষণের হোতা হারুন-উর-রশিদ পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।

তিনি আরো জানান, উদ্ধারকৃত সীমানা পিলারের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। পলাতক হারুনসহ গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমানা পিলার চুরি এবং তৈরিকৃত নকল সীমানা পিলার বিভিন্ন লোকের কাছে বিক্রি করে আসছিল। এ বিষয়ে ঝিনাইগাতি থানায় মামলা দায়ের পর আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status