ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আমার ভাইয়েরা আগেই অব্যাহতি পেয়েছিলো: সেনাপ্রধান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 2:35 PM

আমার ভাইয়েরা আগেই অব্যাহতি পেয়েছিলো: সেনাপ্রধান

আমার ভাইয়েরা আগেই অব্যাহতি পেয়েছিলো: সেনাপ্রধান

সাক্ষাতের সময় নিজের ভাইদের সাজা ছিলো না, তারা আগেই অব্যাহতি পেয়েছিলো বলে দাবি করে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

তিনি বলেন, আমার ভাইয়ের সঙ্গে মালয়েশিয়ায় যখন দেখা করেছি- তখন তার নামে কোনো মামলা ছিলো না। যে একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিলো সেটা থেকে অলরেডি অব্যাহতি প্রাপ্ত ছিলো। সে অব্যাহতি মার্চ মাসে হয়েছিলো। আমি এপ্রিল মাসে গিয়েছিলাম।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আর্মি এভিয়েশনের বেসিক কোর্সের অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন সেনাপ্রধান।

তিনি বলেন, এখানে আল জাজিরা যে স্টেটমেন্ট দিয়েছিলো সেটা সম্পূর্ণ অসৎ উদ্দেশে দিয়েছে। কারণ সেদিন আমার ভাইয়ের বিরুদ্ধে না কোনো সাজা ছিলো, না তার বিরুদ্ধে কোনো মামলা ছিলো। তার আগেই তাদের বিরুদ্ধে যে মামলা ছিল সেটা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছিলো।

এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের আজিজ আহমেদ বলেন, আমি আপনাকে প্রশ্ন করি, ‘আপনার বিরুদ্ধে মামলা আছে, সাজা আছে’। কিন্তু আপনি যদি গতকাল সে সাজা যদি অব্যাহতি পেয়ে থাকেন, আপনার বিরুদ্ধে যদি আর কোনো মামলা রানিং না থাকে আপনাকে কি ফিউজিটিভ (পলাতক) বলা যাবে আজকে। আপনাকে কি বলা যাবে ‘আপনি সাজাপ্রাপ্ত’। কারণ যখন আপনি অব্যাহতি পেয়ে যান কোনো একটা চার্জ থেকে, তার পরের দিন থেকে আপনি যেকোনো মুক্ত একটা নাগরিকের মতো।

তিনি বলেন, আমার ভাইদের সম্পর্কে যে অপপ্রচারগুলো এসেছে সেটার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে এবং খুব শিগগিরই আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সংবাদ সম্মেলন করে সব কিছু জানানো হবে।

সেনাপ্রধান বলেন, এতোটুকুই আমি আপনাদের বলতে পারি- আমি সেনা প্রধান হিসেবে সেনা বাহিনীর ভাবমূর্তি, আমার অবস্থান, আমার দায়িত্ব সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। কি করলে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, কী করলে সেনাবাহিনীর, আমার যে দায়িত্ববোধ, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে সম্পর্কে আমি সম্পূর্ণ ওয়াকিবহাল।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন সময় আমার বিভিন্ন দেশে ভ্রমণের সময় আমার যে চিত্র ধারণ করা হয়েছে আমি সেনাপ্রধান হিসেবে মনে করি আমি যখন অফিসিয়াল ক্যাপাসিটিতে কোথাও থাকবো তখন আমার নিরাপত্তা সেটা অফিসিয়ালি নিশ্চিত করা হয়ে থাকে। আমি যেখানেই হোস্ট কান্ট্রি করে থাকে। সেখানে আমরা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু যখন আমি কোথাও আমার ব্যক্তিগত সফরে থাকি তখন অফিসিয়াল প্রটোকল ব্যবহার করা আমি সমিচিন মনে করি না। আমি মনে করি সেটা অপচয়।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status