ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ফুলে ফুলে সেজেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 1:51 PM

ফুলে ফুলে সেজেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ফুলে ফুলে সেজেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ঋতুর পালাবদলে প্রকৃতিতে বসন্তের আগমণ ঘটেছে। প্রকৃতি তার নিজস্ব নিয়মেই জানান দিচ্ছে বসন্তের আগমনী ধ্বনি। ফুলে ফুলে সেজে উঠেছে চারপাশ।

বসন্তের বাংলার প্রকৃতি নিদারুণ রূপ নেয়। ফুলের চাদরে অপুর্ব হয়ে উঠে বাংলার আঙিনা। আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পায় যেন পরিপূর্ণতা।

বসন্তের ফুল মুগ্ধতা ছড়ায় পুরো ক্যাম্পাসে। চারপাশে বিচিত্র আর বর্ণাঢ্য সব ফুলের সমারোহ। এতে মাতোয়ারা হয়ে উঠে পুরো ক্যাম্পাস। জাহাঙ্গীরনগরের নান্দনিক ক্যাম্পাসে ভিন্ন মাত্রা যোগ করে ঋতুরাজ বসন্ত।

করোনাভাইরাসের মহামারির কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা না থাকলেও ম্লান হচ্ছে না এ সৌন্দর্য। প্রাকৃতিক শোভা টেনে আনছে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় থাকা শিক্ষার্থী ও রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা নানা বয়সী সৌখিন দর্শনার্থীদের। তাই তো প্রতিদিন দর্শনার্থীরা ফুলের সৌন্দর্য উপভোগ করার টানে বারবার ছুটে আসছেন ক্যাম্পাসে।

বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে ফুলের বাগান। এর মধ্যে নজর কাড়ছে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ। এছাড়া প্রশাসনিক ভবনসমূহ, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), একাডেমিক ভবন প্রাঙ্গণ এবং প্রত্যেক হলের ভেতরে ও বাইরেসহ ক্যাম্পাসের প্রায় প্রতিটি স্থানে গড়ে উঠেছে অনিন্দ্য সুন্দর ফুলের বাগান।

এসব বাগানে ফুটেছে নানা প্রকৃতির ফুল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- বিভিন্ন ধরনের গাঁদা, ডালিয়া, জিনিয়া, গোলাপ, আকাশি-সাদা স্নোবল, চন্দ্রমল্লিকা, মোরগ ঝুঁটি, কসমস, জুঁই, চামেলি, টগর, বেলিসহ নানান প্রজাতির ফুল।

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিপ্লব কান্তি সরকার বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সবসময়ই সুন্দর। তবে বসন্ত তাতে নতুন মাত্রা যোগ হয়। ফুলে ফুলে রঙিন হয়ে উঠে পুরো ক্যাম্পাস। আর এই সৌন্দর্য নিজ চোখে অবলোকন করতে পারাটা সত্যি আনন্দের।

প্রকৃতির টানে ব্যস্ত সময়ে একটু অবসরের প্রয়োজনে বন্ধুবান্ধব, পরিবার-পরিজন নিয়ে অনেকেই ঘুরতে আসে এই ক্যাম্পাসে। যেখানে প্রকৃতির মধ্যে যুক্ত হয়েছে এই ফুলের বাগান। এর মধ্যে নিজেকে ক্যামেরায় বন্দি না করলে চলেই না। চারদিক থেকে ভেসে আসে ক্যামেরার ক্লিক-ক্লিক শব্দ।

কেউ ব্যস্ত সেলফি তোলায়, আবার কেউ ব্যস্ত বন্ধুদের সঙ্গে দল বেধে ছবি তুলতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল দেখতে স্বজনদের নিয়ে বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের পদচারণায় মুখরিত থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস।

সম্পাদনায়: মোহনা আজিজ     

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status