ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
যেখানে আফগানিস্তান-আয়ারল্যান্ডেরও নিচে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 1:34 PM

যেখানে আফগানিস্তান-আয়ারল্যান্ডেরও নিচে বাংলাদেশ

যেখানে আফগানিস্তান-আয়ারল্যান্ডেরও নিচে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-২০তে সম্প্রতি শততম জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। ইতিহাসের প্রথম দল হিসেবে এমন কীর্তি গড়েছে তারা। টি-২০ ম্যাচে জয়ের দিক থেকে বেশ নিচের দিকে আছে বাংলাদেশ।

টেস্ট খেলুড়ে দলগুলোর মাঝে ১৬৩ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড সর্বোচ্চ ১০০টিতে জয় পেয়েছে পাকিস্তান। অন্যদিকে ৯৬ ম্যাচে অংশ নিয়ে মাত্র ৩২টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ১২ দলের মাঝে লাল-সবুজদের অবস্থান ১১ নম্বরে। টাইগারদের সামনে আছে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মতো দল।

সর্বোচ্চ ম্যাচ জেতা দলগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। বিরাট কোহলির দল ১৩৭ ম্যাচে অংশ নিয়ে জিতেছে ৮৮ বার। তিন নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু প্লেসিস-কুইন্টন ডি ককরা ১২৭ ম্যাচের মাঝে ৭২টিতে জিতেছে।

তালিকায় এরপর আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট দল। অজিরা ১৩১ ম্যাচে ৬৯ আর ইংল্যান্ড ১২৬ ম্যাচে অংশ নিয়ে ৬৬টিতে জয় পেয়েছে। নিউজিল্যান্ড, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ ১৩৭, ১২৮ ও ১২৭ ম্যাচে অংশ নিয়ে জিতেছে যথাক্রমে ৬৬, ৬০ ও ৫৬ খেলায়।

টেস্টের নবীনতম দুই দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ড। আফগানরা ৮১ ম্যাচে অংশ নিয়ে জয় পেয়েছে ৫৫টিতে। এছাড়া ৯৮ ম্যাচে খেলতে নেমে ৪২বার জয় নিয়ে মাঠ ছেড়েছে আইরিশরা। টেস্ট স্ট্যাটাস পাওয়া ১২ দলের মধ্যে টি-২০তে জয়ের দিক থেকে সবার নিচে আছে জিম্বাবুয়ে। ৭৯ ম্যাচ খেলে তারা মাত্র ২০টিতে জিতেছে।
    
সম্পাদনায়: মোহনা আজিজ     

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status