ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
৩০২ কেজি ওজনের মানুষটি আর নেই
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 12:22 PM

৩০২ কেজি ওজনের মানুষটি আর নেই

৩০২ কেজি ওজনের মানুষটি আর নেই

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলের বাসিন্দা ৩০২ কেজি ওজনের মাখন মিয়া। অস্বাভাবিক ওজন নিয়ে অবশেষে জীবনযুদ্ধে হেরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ব্রাহ্মনবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন মাখন মিয়া।মাখন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ মৌড়াইলের মিলন মিয়ার ছেলে।

মাখন মিয়ার পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে মাখন মিয়া প্রচণ্ড শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন। ২০ বছর বয়স পর্যন্ত স্বাভাবিকই ছিলেন মাখন মিয়া। এরপর থেকে বাড়তে থাকে তার শরীরের ওজন। শেষ পর্যন্ত তার ওজন ৩০২ কেজিতে দাঁড়ায়। অস্বাভাবিক ওজনের কারণে ব্যাহত হচ্ছিলো তার চিকিৎসা। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে এখন নি:স্ব মাখন মিয়ার পরিবার। দুই সন্তান ও স্ত্রী নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকাই ছিলো কষ্টকর।

ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার রাতে মাখন গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। তার ওজনের কারণে হাসপাতালের ভেতরে জরুরি বিভাগে ঢুকানো সম্ভব হয়নি। হাসপাতালের গেইটেই তাকে চিকিৎসা দিতে হয়েছে। মাখনের শ্বাসকষ্ট ও বুকে ব্যথা ছিল। ইসিজি করার কিছুক্ষণ পরেই তার মৃত্যু নিশ্চিত হয়।

সম্পাদনায়: মোহনা আজিজ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status