ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০ ফুট উপরে ঝুলছিল যুবকের মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 February, 2021, 9:09 PM

২০ ফুট উপরে ঝুলছিল যুবকের মরদেহ

২০ ফুট উপরে ঝুলছিল যুবকের মরদেহ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আব্দুল হাকিম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ১০টার দিকে তার বাড়ির উত্তরপূর্ব পাশে একটি গাছের প্রায় ২০ ফুট উপর থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হাকিম উপজেলার বড় মানিকা ইউপির ১ নম্বর ওয়ার্ডের শান্তিরহাট এলাকার সাজেদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি গাছের সঙ্গে আব্দুল হাকিমের মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেন। পরে থানা থেকে পুলিশের একটি টিম গিয়ে ২০ ফুট উপরে গাছ থেকে তার মরদেহ উদ্ধার করে। আগে থেকেই তার সঙ্গে জিনের আসর ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

বোরহানউদ্দিন থানার এসআই মোহাইমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status