ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৬ হাজার ভোট বেশি পেয়ে মেয়র হলেন আকবর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 February, 2021, 9:04 PM

১৬ হাজার ভোট বেশি পেয়ে মেয়র হলেন আকবর

১৬ হাজার ভোট বেশি পেয়ে মেয়র হলেন আকবর

রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২২ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মামুন রশিদের চেয়ে প্রায় ১৬ হাজার ভোট বেশি পেয়েছেন তিনি। মামুন রশিদ পেয়েছেন ৬ হাজার ৯৩৫ ভোট।

রোববার রাতে জেলা নির্বাচন কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণ করা হয়। এ নিয়ে টানা দ্বিতীয়বার রাঙামাটি পৌরসভার মেয়র হয়েছেন জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী।

রাঙামাটি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী প্রজেশ চাকমা পেয়েছেন এক হাজার ৬৯২ ভোট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্সের প্রার্থী আব্দুল মান্নান রানা পেয়েছেন ২৬০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে পেয়েছেন এক হাজার ৯৪৩ ভোট।

রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status