ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজমির শরীফে যাওয়ার পথে নারীসহ নিহত ১৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 February, 2021, 8:31 PM

আজমির শরীফে যাওয়ার পথে নারীসহ নিহত ১৪

আজমির শরীফে যাওয়ার পথে নারীসহ নিহত ১৪

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী মিনি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত এবং এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। জানা গেছে, গতকাল শনিবার রাজস্থানে আজমির শরীফ দরগাহ যাওয়ার পথে গভীর রাতে কুরনুল জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া স্থানীয় পুলিশের বরাতে প্রতিবেদনে উল্লেখ করেন- বাসে থাকা তীর্থযাত্রীরা ছিত্তর জেলা থেকে রাজস্থানের আজমিরে যাচ্ছিলেন।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধলে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আটজন নারী ও এক শিশু রয়েছেন। নিহত ও আহতরা ছিত্তর জেলার ম্যাদনেপল্লির বাসিন্দা। সূত্র : হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status