ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রিকেটারদের জেরা করবেন পাপন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 February, 2021, 7:12 PM

ক্রিকেটারদের জেরা করবেন পাপন

ক্রিকেটারদের জেরা করবেন পাপন

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এতে যারপরনাই ক্ষুব্ধ ও হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ক্ষোভ ঝেড়েছেন বিসিবি প্রধান। বাজে পারফরম্যান্সের কারণ ক্রিকেটারদের কাছে জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন পাপন।

তিনি বলেন, এই টেস্টে ১ম ইনিংসেই ব্যাটিং দেখে আমি হতাশ হয়েছিলাম। আজকেও তারা যেভাবে ব্যাট করেছে, আমি জাস্ট হতাশ। ওদের ব্যাটিং দেখে মনে হয়েছে, ওদের কোন প্ল্যান ছিল না, স্ট্র্যাটেজি ছিল না। ওরা কি করতে মাঠে নেমেছে? এগুলাই আমার প্রশ্ন।

শিগগিরই ক্রিকেটারদের নিয়ে বসবেন বিসিবি সভাপতি। তাদেরকে জেরা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

পাপন বলেন, আমি খেলাগুলা দেখেছি। আমার অনেক প্রশ্ন আছে ওদের কাছে। ওদেরকে নিয়ে বসবো, ওদেরকে প্রশ্নগুলো করবো। তারপর ওদের উত্তরগুলা জানতে চাইবো। দেখি ওরা কি জবাব দেয়। তারপর আপনাদেরকে জানাবো।

বাজেভাবে হারার পেছনে অবহেলাকে দায়ী করেছেন পাপন। উইন্ডিজদের অনভিজ্ঞ দলটার বিপক্ষে পুরোপুরি মনোযোগী ছিল না বলে মনে করেন তিনি।

পাপন বলেন, তারা উইন্ডিজকে আন্ডার এস্টিমেট করেছে। ৩টা ওডিআইতে জেতার পর আমরা ভেবেছিলাম, ওদেরকে হারানো জাস্ট ম্যাটার অব টাইম। ফার্স্ট টেস্টে লিড নেয়ার পর আমরা গা হেলা শুরু করি। এরপর বোলিংয়ে এত বাজে করি, ম্যাচটা হাতছাড়া করি। বোলিংই শুধু না, ক্যাচও ছেড়েছি। বাজে ফিল্ডিং করেছি। এই টেস্টে তো কোনকিছুই হয়নি আমাদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status