ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩ সিনেমার খবর জানালেন সালমান খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 February, 2021, 5:08 PM

৩ সিনেমার খবর জানালেন সালমান খান

৩ সিনেমার খবর জানালেন সালমান খান

এত দিন যা কিছু শোনা যাচ্ছিল সবই বলিউড পাড়ার গুঞ্জন। তবে সেসব গুঞ্জনে যে গাঢ় রঙ ছিল, তা নিশ্চিত করলেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান।

ভারতের সবচেয়ে জনপ্রিয় ও বিতর্কিত এই রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৪তম সিজনের শেষ দিকে এসে সালমান খান জানিয়েছেন, তাঁর তিন সিনেমার খবর।

ভারতের বিনোদনভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, শনিবারের (১৩ ফেব্রুয়ারি) পর্বে সালমান জানিয়েছেন তিনি ‘পাঠান’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এরপর ‘টাইগার থ্রি’ আর ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার শুটিং করবেন তিনি। সবশেষ যোগ দিবেন ‘বিগ বস’ এর ১৫ তম সিজনের শুটিংয়ে।  

এতদিন বলিউড পাড়ায় জোর গুঞ্জন ছিল, যশরাজ ফিল্মসের ব্যানারে বলিউড বাদশাহ শাহরুখ খান ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেছেন। সেখানে অতিথি চরিত্রে দেখা মিলবে বলিউড ভাইজান সালমান খানকে। যদিও সিনেমাটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা খবর আসেনি। তবে এবার সালমান খান নিজেই সিনেমাটিতে কাজ করার খবর জানালেন।

এদিকে খবর, বলিউডের ‘ভাইজান’ সালমান খানের ‘টাইগার’ সিরিজের ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শুরু হচ্ছে মার্চে। সিনেমাটিতে সালমান খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে খলনায়ক চরিত্রে দেখা মিলবে বলিউড তারকা ইমরান হাশমির। প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ব্যানারে ‘টাইগার থ্রি’ পরিচালনা করবেন মনীশ শর্মা।

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status