ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ডেলিভারি বয়কে দিয়ে প্রেমিকের শরীরে চা ঢাললেন প্রেমিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 February, 2021, 3:02 PM

ডেলিভারি বয়কে দিয়ে প্রেমিকের শরীরে চা ঢাললেন প্রেমিকা

ডেলিভারি বয়কে দিয়ে প্রেমিকের শরীরে চা ঢাললেন প্রেমিকা

ভালবাসার মানুষটিকে কাছে পেতে কে না চায়। প্রিয় মানুষটির জন্য নিজের সবকিছু ছেড়ে দেওয়ায় যায়।অনেকে আবার ভালবাসার জন্য এমন কিছু কাজ করে বসেন যা ক্ষমারও অযোগ্য। যেমন এক যুবতী প্রেম ভেঙে যাওয়ার প্রতিশোধ নিলেন প্রেমিকার গায়ে গরম চা ঢেলে।

ঘটনাটি ঘটেছে চিনের স্যাং ডং এলাকায়। প্রতিশোধ নিতে অদ্ভুত পন্থা বের করেছিলেন ওই যুবতী। নিজে হাতে না করে, অন্যায় কাজটি একজন ডেলিভারি বয়কে দিয়ে করিয়েছেন তিনি। খবর ইন্ডিয়া টাইমসের

খবরে বলা হয়েছে, ওই যুবতী অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে চায়ের অর্ডার দেন। শুধু তাই নয়, সেই অ্যাপেই অতিরিক্ত নির্দেশের জায়গায় লিখে দেন যে কীভাবে ওই চায়ের কাপ তার বয়ফ্রেন্ডের কাছে ডেলিভারি করতে হবে। ওই যুবতী নির্দেশ দেন, ওই চায়ের কাপ তার প্রেমিকের দিকে ছুড়ে মারতে হবে।

ডেলিভারি বয়ও তার কাস্টমারের নির্দেশ অমান্য করেননি। ঠিক যেভাবে নির্দেশে লেখা ছিল, সেভাবেই তিনি ওই প্রেমিকের গায়ে গরম চা ছুড়ে মারেন। গোটা ঘটনাটির একটি ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

সেই ভিডিওতে দেখা যায়, ওই ডেলিভারি বয় এক ব্যক্তিকে চা ছুড়ে মারছেন। তারপরই তাকে অর্ডারের নির্দেশ দেখাচ্ছেন। শুধু তাই নয়, বারবার তার থেকে ক্ষমাও চেয়ে নিচ্ছেন। টিস্যু পেপারও এগিয়ে দিচ্ছেন মুখ মুছে নেওয়ার জন্য।

ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ওই অনলাইন ডেলিভারি সংস্থা। জনৈক ওই ডেলিভারি বয় জানিয়েছেন, তার কাছে অন্য কোনো উপায় ছিল না। কাস্টমারের দেওয়া নির্দেশ তিনি শুধু মান্য করেছেন। গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status