ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তীব্র অপুষ্টিতে মারা যেতে পারে ৪ লাখ ইয়েমেনি শিশু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 6:52 PM

তীব্র অপুষ্টিতে মারা যেতে পারে ৪ লাখ ইয়েমেনি শিশু

তীব্র অপুষ্টিতে মারা যেতে পারে ৪ লাখ ইয়েমেনি শিশু

চলমান যুদ্বের প্রভাবে ব্যাপক খাদ্য সঙ্কটে ভুগছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন। ভয়াবহ এই খাদ্য সঙ্কটের কারণে দেশটিতে এ বছর অনাহারে পাঁচ বছরের কম বয়সী অন্তত চার লাখশিশু মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

শুক্রবার এক প্রতিবেদনে জাতিসংঘের কয়েকটি সংস্থা এই সতর্কবার্তা দিয়েছে।

গত ছয় বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে দেশটির ৮০ শতাংশ বাসিন্দার এখন ত্রাণ প্রয়োজন বলে এর আগে জানিয়েছিল জাতিসংঘ।

নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের তুলনায় চলতি বছর ইয়েমেনে তীব্র অপুষ্টিতে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ২২ শতাংশ বাড়বে। খাদ্যের অভাবে তীব্র অপুষ্টিতে থাকার মানে হচ্ছে, মৃত্যুর ঝুঁকি। দেশটির যে কয়টি এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি অপুষ্টির শিকার তার মধ্যে রয়েছে এডেন, হুদায়দাহ, তিয়াজ ও সানা।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে তৈরি করা যৌথ প্রতিবেদনে বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহি পরিচালক ডেভিড বেজলি বলেছেন, ‘এই সংখ্যাগুলি ইয়েমেনে সহযোগিতার জরুরি আহ্বান, যেখানে অপুষ্টির শিকার প্রত্যেকটি শিশুর মানে হচ্ছে একটি পরিবার বাঁচার জন্য লড়াই করছে।’

সংঘাত শুরুর পর প্রতি বছর ইয়েমেনে অপুষ্টির শিকার মা ও শিশুর সংখ্যা বাড়ছে। চলতি বছর এই তালিকায় পাঁচ বছরের কম বয়সী আরও ২৩ লাখ শিশু যুক্ত হতে পারে। এছাড়া আরও প্রায় ১২ লাখ গর্ভবতী কিংবা শিশুদের দুধ পান করানো নারীর তীব্র অপুষ্টিতে ভুগবেন।

সম্পাদনায়: মোহনা আজিজ   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status