|
টানা পাঁচবার সর্বোচ্চ করদাতার পুরস্কার পেল গ্রামীণফোন
নতুন সময় ডেস্ক
|
|
টানা পাঁচবার সর্বোচ্চ করদাতার পুরস্কার পেল গ্রামীণফোন ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ অর্থবছরে টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায় গ্রামীণফোন। যাত্রা শুরুর পর থেকে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্রামীণফোন সরকারের কোষাগারে ৮৫ হাজার ৩৭৩ কোটি টাকা (৮৫৩.৭৩ বিলিয়ন) জমা দিয়েছে। এর মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ কর হিসেবে এনবিআরকে দিয়েছে ৫৮ হাজার ৯৪৮ কোটি টাকা (৫৮৯.৪৮ বিলিয়ন), যে কোন ধরনের আয়ের ওপর কর দিয়েছে ৮ হাজার ৮৯৮ কোটি টাকা (৮৮.৯৮ বিলিয়ন) এবং বিটিআরসিকে দিয়েছে ১৭ হাজার ৫২৭ কোটি টাকা ( ১৭৫.২৭ বিলিয়ন)। ২০১৯-২০২০ অর্থবছরে মোট ১৪১ ট্যাক্স কার্ড দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন, ৫৩ কোম্পানি এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২ জন ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়েছেন । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
