ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কৃষি যান্ত্রিকীকরণে ৩ হাজার কোটি টাকার প্রকল্প: কৃষিমন্ত্রী
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 6:31 PM

কৃষি যান্ত্রিকীকরণে ৩ হাজার কোটি টাকার প্রকল্প: কৃষিমন্ত্রী

কৃষি যান্ত্রিকীকরণে ৩ হাজার কোটি টাকার প্রকল্প: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার কৃষিকে আধুনিকীকরণ ও লাভজনক করতে সচেষ্ট রয়েছে। কৃষি যান্ত্রিকীকরণে অত্যন্ত গুরুত্ব দিয়ে নেয়া হয়েছে ৩ হাজার কোটি টাকার প্রকল্প।

আজ ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দক্ষ জনবল তৈরিতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের অধীনে মাঠ পর্যায়ে কৃষি প্রকৌশলী নিয়োগের কার্যক্রম চলছে। এরই মধ্যে ২৮৪টি কৃষি প্রকৌশলীর পদ সৃজন করা হয়েছে।

ড. রাজ্জাক আরো বলেন, দেশের কৃষি শিক্ষা, কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণে কৃষিবিদদের ভূমিকা আজ সর্বজন স্বীকৃত। কৃষি গবেষণার বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন কৃষি প্রযুক্তি ও কলাকৌশল উদ্ভাবন করে কৃষি উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন কৃষিবিদরা। ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

তিনি বলেন, ভবিষ্যতে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্যের যোগান অব্যাহত রাখতে কৃষিবিদদের আরো কার্যকর  ও জোরাল ভূমিকা পালন করতে হবে। গবেষণার মাধ্যমে সময়োপযোগী প্রযুক্তি উদ্ভাবন ও তা সম্প্রসারণ করতে হবে।

কৃষিমন্ত্রী বলেন, কৃষিবিদদের প্রথম শ্রেণির পদ মর্যাদা দেয়া ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত।  এর ফলেই মেধাবীরা কৃষি পেশায় আগ্রহী ও উৎসাহিত হয়। বর্তমানে বাংলাদেশের কৃষি উন্নয়নের যে সাফল্য সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে, এর পেছনে রয়েছে বঙ্গবন্ধুর এ যুগান্তকারী সিদ্ধান্ত ও ঘোষণা।

কৃষিবিদ দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠানে বাকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান সভাপতিত্ব করেন। এতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বগুড়ার এমপি সাহাদারা মান্নান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, খাদ্যসচিব ড. মোছাম্মৎ  নাজমানারা খানুম, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
                 
সম্পাদনায়: মোহনা আজিজ      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status