ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিলামে ম্যারাডোনার গাড়ি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 12:59 PM

নিলামে ম্যারাডোনার গাড়ি

নিলামে ম্যারাডোনার গাড়ি

ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা।  বেঁচে থাকাকালীন খেলোয়াড়ি জীবন ও তার বাইরে সৃষ্টি করেছেন নানান রকম ঘটনা। মারা যাওয়ার পরও থেমে নেই তা।  এবার তার একটি গাড়ি নিলাম হতে চলেছে।

প্যারিসের একটি নিলামে আগামী মাসের কোনো একদিন সেটি কেনার সুযোগ পাবে আমজনতা।  তবে ম্যারাডোনার গাড়ি হওয়ায় আকাশছোঁয়া দাম হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

ম্যারাডোনা এই গাড়ি পেয়েছিলেন ১৯৯২ সালে, স্প্যানিশ ক্লাব সেভিয়ার কাছ থেকে। সেভিয়ায় আসার পর তাকে নায়কের মতো বরণ করে নেয়া হয়েছিল। বিশেষত নাপোলিকে দুটি সিরি-আ জেতানো এবং দেশকে একটি বিশ্বকাপ জেতানো এবং অপরটির ফাইনালে তোলার পর ম্যারাডোনার জনপ্রিয়তা তখন তুঙ্গে। ১৯৯২ সালের ৬ নভেম্বর ম্যারাডোনা এই গাড়িটি হাতে পান।

অনুশীলনে যাওয়া এবং ফেরার পথে এই গাড়িই ব্যবহার করতেন ম্যারাডোনা। ফলে সমর্থকদের কাছে সেটি পরিচিত ছিল। পুলিশের হাতে ধরাও পড়েছিলেন একবার। ঘণ্টায় ১৮০ কিমি গতিতে গাড়ি চালানোর সময় তাকে থামায় সশস্ত্র পুলিশ। জরিমানা দেয়ার পর ছাড়া পান।

ম্যারাডোনা ক্লাব ছাড়ার পর সেটি বিক্রি করে মায়োরকার এক ব্যবসায়ীর কাছে। তিনি সেটি ২০ বছর রেখেছিলেন। এরপর বিভিন্ন ফরাসি ব্যবসায়ীর হাতে ঘুরে সেটি অবশেষে নিলামে উঠছে।               
           

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status