ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভালবাসা দিবসে রাকিব-রিজভী'র ‘তুই কে আমার’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 12:01 PM

ভালবাসা দিবসে রাকিব-রিজভী'র ‘তুই কে আমার’

ভালবাসা দিবসে রাকিব-রিজভী'র ‘তুই কে আমার’

সর্বশেষ ২০১৮ সালের আগস্টে গীতিকার রেজাউর রহমান রিজভীর কথায় সঙ্গীতশিল্পী রাকিব গেয়েছিলেন ‘ভুলে থাকিস কেমনে’। গানটিতে রাকিবের সহ-শিল্পী ছিলেন ফারাবী। রিজভী-রাকিব জুটির সেটি ছিল ১৯তম গান। এবার দীর্ঘ আড়াই বছর পর ভালোবাসা দিবস উপলক্ষে আসছে এই জুটির ২০তম গান।

রেজাউর রহমান রিজভীর লেখা ‘তুই কে আমার’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দেবার পাশাপাশি সুর ও সঙ্গীত করেছেন শিল্পী নিজেই। গানের কথা এমন- ‘একলা বাড়ির একলা ঘরে, একলা মনের ভেতর/ তোর ভাবনায় থাকি ডুবে, কষ্ট বুকের ভেতর/ এই জনমে তুই কে আমার, বুঝেও বুঝিস না/ তোর বিহনে একলা কাঁদি, দেখেও দেখিস না।’

‘তুই কে আমার’ গানটি প্রসঙ্গে রাকিব মোসাব্বির বলেন, রিজভী ভাইয়ের অনবদ্য গীতিকবিতার ভক্ত আমি। তার সঙ্গে কাজ করতে সব সময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি আমি। এবার ভালোবাসা দিবসে রিজভী ভাইয়ের কথায় আসছে আমার কম্পোজিশন ও গায়কীতে ‘তুই কে আমার’ গানটি। আশা করছি পূর্বেও গানগুলোর মতো শ্রোতারা এই গানটিও পছন্দ করবেন।

গীতিকার রেজাউর রহমান রিজভী বলেন, রাকিব মোসাব্বিরের কম্পোজিশন ও গায়কীতে ২০১৩ সালে আমার লেখা প্রথম গান প্রকাশিত হয়। সুখ পাখি শিরোনামের সেই গানটি দারুণ আলোচনায় এসেছিল। এরপর থেকে আমাদের দুজনের একত্রে ১৯টি গানের কাজ হয়েছে। এবার ভালোবাসা দিবসে ২০তম গান আসছে। বিষয়টি আমাদের দুজনের জন্যই আনন্দদায়ক। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন।

জানা গেছে, টিউন ফ্যাক্টরীর ইউটিউব চ্যানেল থেকে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হচ্ছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status