ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘন কুয়াশার কারনে খড় বোঝাই ট্রলি উল্টে চালক নিহত
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 February, 2021, 11:43 AM

ঘন কুয়াশার কারনে খড় বোঝাই ট্রলি উল্টে চালক নিহত

ঘন কুয়াশার কারনে খড় বোঝাই ট্রলি উল্টে চালক নিহত

রাজশাহীর বাগমারায় খড় বোঝাই ট্রলি উল্টে চালক নিহত হয়েছে। নিহত ওই ট্রলি চালকের নাম মাইকেল (৩৮)। বাড়ি নওগাঁ জেলার পোড়শা উপজেলার দেশীপাড়া গ্রামে। গত রাত ৩ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার গনিপুর ইউনিয়নের বুজরুক কোলার মোড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, স্থানীয় দেউলিয়া গ্রাম থেকে ট্রলিতে ৪ কাউন খড় বোঝাই করে রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলিপুরে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যায় রওনা দেন।

সেখান থেকে একজন হেলপার সাথে নিয়ে আসছিল মাইকেল। ঘন কুয়াশার কারনে ভালো মতো রাস্তা দেখা যাচ্ছিলনা। তাই ধিরে ধিরে খড় বোঝাই ট্রলি নিয়ে আসতে হয়েছে তাদের। এদিকে বুজরুক কোলার মোড়ে রাত প্রায়২টার পর এসে পৌঁছায় তাদেও ট্রলি। অধিক পরিমান খড় থাকায় চলাচলে অনেক সমস্যা হচ্ছিল। দুর্ঘটনা কবলিত স্থানে আম গাছের সাথে ধাক্কা খেয়ে ট্রলিটি উল্টে গেলে ট্রলি থাকা হেলপার ছিটকে পড়ে যায়।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত মাইকেলকে উদ্ধারের চেষ্টা করে হেলপার মামুন। যখন খড় সরানো শেষ সেই মুহূর্তে আর চালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে চালকের ব্যবহৃত মোবাইল থেকে তাদের পরিবারের লোকজনকে খরব দেয়া হলে তারাও ছুটে আসেন ঘটনাস্থলে।

খবর পেয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, ওসি তদন্ত সহ সঙ্গীয় ফোর্স দুর্ঘটনার স্থানে পৌঁছান। দুর্ঘটনার কারন সহ স্থানীয় লোকজনের নিকট এবং নিহত চালকের পরিবারের সদস্যদের জবানবন্দি শোনেন। মাইকেল নিহতের ঘটনায় পরিবার সহ স্থানীয়দের কোন আপত্তি না থাকায় লাশটি স্বজনদের নিকট ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status