ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
জামিন পেয়েছেন সিকদার গ্রুপের এমডি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 12 February, 2021, 5:20 PM

জামিন পেয়েছেন সিকদার গ্রুপের এমডি

জামিন পেয়েছেন সিকদার গ্রুপের এমডি

রন হক সিকদারকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতারের পর দুপুরে তাকে আদালতে নেয়া হলে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

বিদেশ থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় শুক্রবার সকালে সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদারকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতারের পর দুপুরে তাকে আদালতে নেয়া হলে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দীন খান হিরণ জানান, "পাঁচ হাজার টাকা মুচলেকায় আগামী ১০ই মার্চ পর্যন্ত রন হক সিকদারের জামিন মঞ্জুর করেছেন আদালত।"

এর আগে সকালে পুলিশের এডিসি মিডিয়া ইফতেখারুল ইসলাম জানান, "আজ সকালে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।"

গত বছরের মে মাসে বেসরকারি এক্সিম ব্যাংকের দু'জন কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক রন হক শিকদার ও তার ভাই দীপু হক সিকদারের বিরুদ্ধে।

১৯শে মে এই দু'জনের বিরুদ্ধে গুলশান থানায় একট মিামলাও হয়।

এর কয়েকদিন পরে গুরুতর অসুস্থ হওয়ার কথা বলে চার্টার্ড ফ্লাইটে তারা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক চলে যান।

এরপর সেখান থেকে তারা আগাম জামিনের আবেদন করেন।

এরপর জুলাই মাসে 'বিধিবহির্ভূতভাবে জামিন আবেদন' করার কারণে সিকদার গ্রুপের মালিক দুই ভাইকে ১০ হাজার পিপিই জরিমানা করে হাইকোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চ। পিপিইগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

বুধবার সিকদার গ্রুপের চেয়ারম্যান ও গ্রেফতার হওয়া রন হক সিকদারের বাবা জয়নুল হক সিকদার মারা যান।

সম্পাদনায়: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status