ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধি ফয়জুল্লাহ গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 12 February, 2021, 5:05 PM

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধি ফয়জুল্লাহ গ্রেপ্তার

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধি ফয়জুল্লাহ গ্রেপ্তার

মানবতা বিরোধী অপরাধ  মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামি ময়মননিংহের এ এফ এম ফয়জুল্লাহকে রাজধানীর শাহবাগ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে শাহবাগ থানা থেকে রাতেই ময়মনসিংহের পাগলা থানায় নিয়ে আসে। গফরগাঁওয়ের পাগলা থানার সাদুয়া গ্রামে তার বাড়ি।

জানা যায়, বৃহস্পতিবার (১১ই ফেব্রুয়ারি) রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে নিজে পলাতক আসামি ফয়জুল্লাহ বলে পরিচয় দিয়ে আত্মসমর্পণ করতে চান। পরে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাকে শাহবাগ থানায় নিয়ে আসে পুলিশ। বৃহস্পতিবার গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুজ্জামান  তার পরিচয় নিশ্চিতের পর তাকে গ্রেপ্তার করে পাগলা থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ফয়জুল্লাহর আমৃত্য কারাদণ্ডের সাজা হয়। পরে শুক্রবার বিকেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ময়মনসিংহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফয়জুল্লার ফাঁসির দাবীতে শ্লোগান দেয়।

সম্পাদনায়: এম আলমগীর  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status