ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আজ বন্ধ থাকবে টিকাদান কর্মসূচি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 12 February, 2021, 9:03 AM

আজ বন্ধ থাকবে টিকাদান কর্মসূচি

আজ বন্ধ থাকবে টিকাদান কর্মসূচি

করোনা টিকাদান কর্মসূচি শুক্রবার বন্ধ থাকছে। শনিবার থেকে যথারীতি আবার টিকাদান কর্মসূচি শুরু হবে। সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার কোনো কেন্দ্রে টিকা দেওয়া হবে না। এমনকি আগামীতে সরকার ঘোষিত ছুটির দিনেও টিকা দেওয়া হবে না। তবে এ সময় অনলাইনে টিকার নিবন্ধন চালু থাকবে।

অন্যদিকে, কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা এড়াতে শুক্রবার থেকে দেশের সব টিকাদান কেন্দ্রে টিকার নিবন্ধন বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকে কেউ কেন্দ্রে গিয়ে নতুন করে নিবন্ধন করতে পারবেন না। তবে যারা নিবন্ধন করতে কোনো সমস্যায় পড়বেন কেন্দ্রে নিবন্ধনের ব্যাপারে তাদের সহযোগিতা করা হবে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্রে নিবন্ধন বন্ধের সিদ্ধান্ত নেয়।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে বলেন, স্পট রেজিস্ট্রেশন বন্ধ রেখেছি। প্রতিদিনই সমস্যা হচ্ছে। খুব ঝামেলা হচ্ছে। যারা রেজিস্ট্রেশন করেছে, তারা টিকা নিতে পারছে না। তাৎক্ষণিকভাবে লোকজন এসে, জোরজবরদস্তি করে রেজিস্ট্রেশন করে টিকা নিয়ে চলে যাচ্ছে। আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। এ জন্য আপাতত কেন্দ্রে রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছি। তবে কেন্দ্রে রেজিস্ট্রেশনের ব্যাপারে সহযোগিতা করা হবে। কারো যদি রেজিস্ট্রেশনে কোনো সমস্যা দেখা দেয়, কেন্দ্রে সেটুকু সাহায্য করা হবে। আমাদের লোকজন থাকবে। সেক্ষেত্রে ওই ব্যক্তি সেদিনই টিকা পাবেন না। তাকে ক্ষুদেবার্তার মাধ্যমে টিকার তারিখ জানিয়ে দেওয়া হবে। কিন্তু কেন্দ্রে গিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করে সেদিনই টিকা দেওয়া হবে না।

এর আগে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকা নেওয়ার জন্য টিকাদান কেন্দ্রে গিয়ে নিবন্ধনের সুবিধা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান। তিনি বলেন, নিবন্ধন না করেও অনেকে টিকা নিতে আসায় বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত ভিড় তৈরি হচ্ছে।

সম্পাদনায়: এম আলমগীর  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status