ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ধামাকাশপিং ডটকমে চলছে অনলাইন বইমেলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 7:03 PM

ধামাকাশপিং ডটকমে চলছে অনলাইন বইমেলা

ধামাকাশপিং ডটকমে চলছে অনলাইন বইমেলা

অমর একুশে ফেব্রুয়ারি ও অন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ‘ধামাকা অনলাইন বইমেলা’ উদ্বোধন করা হয়েছে। করোনাভাইরাস মহামারিতে বিশ্বের অনেক দেশেই বাতিল হয়েছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় দেশের সবচেয়ে বড় বইমেলার আয়োজনও শুরু হয়নি ফেব্রুয়ারি মাসে।

তবে দেশের অগনিত বইপ্রমিদের জন্য গতকাল বুধবার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন শপিং প্লাটফর্ম ধামাকাশপিং তাদের ওয়েবসাইটে (dhamakashopping.com) ব্যাপক ছাড়সহ মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেছে।

শারীরিক অসুস্থতার কারণে সরাসরি উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি যুক্ত হয়ে ধামাকাশপিংয়ের অনলাইন বইমেলার উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। ভার্চুয়ালি আরো যুক্ত হয়েছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

বিশিষ্ট কবি অসীম সাহার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কবি, সাহিত্যিক, প্রকাশক এবং ধামাকাশপিং এর ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন চিশতী।

উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট কবি অসীম সাহা বলেন, ‘ধামাকার এই আয়োজন বইমেলায় নতুনত্ব আনলো। আমরা সারা বছর অপেক্ষায় থাকি কখন বই মেলা শুরু হবে। প্রতিবছর পহেলা ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হলেও এবারই ব্যতিক্রম ঘটেছে। করোনা মহামারিতে এবারের মেলা এখনো শুরু করা সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটে ধামাকা আয়োজিত অনলাইন বইমেলা সত্যিই প্রশংসার দাবিদার। আমি এই মেলার সাফল্য কামনা করছি।’

অনলাইন বই মেলা সম্পর্কে ধামাকার চিফ অপারেটিং অফিসার সিরাজুল ইসলাম রানা বলেন, ‘মানুষের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বই। মূলত বই পিপাসুদের জন্যই ভাষার মাসে আরো বেশি বই পড়তে উৎসাহিত করতে আমরা ধামাকা অনলাইন বইমেলার আয়োজন করেছি। কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়াই সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়ে বই কিনতে পারবেন গ্রাহক। ইতোমধ্যে বিভিন্ন প্রকাশনী সংস্থার প্রায় সহস্রাধিক বইয়ের তালিকা আমাদের ওয়েবসাইটে যুক্ত হয়েছে। আমরা মনে করি এই মেলার মাধ্যমে লেখক, প্রকাশক সর্বোপরি পাঠকদের মধ্যে একটি মেলবন্ধন রচিত হবে।’

লাইফস্টাইল পণ্যেরে পাশাপাশি বই এর মতো একটি বুদ্ধিবৃত্তিক বিষয়বস্তুকে অনলাইন শপিং প্লাটফর্মে যুক্ত করায় দেশবরেণ্য প্রকাশকরা ধামাকাশপিং কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ধামাকাশপিংয়ের বইমেলা থেকে গ্রাহকরা হাজারো বইয়ের মধ্যে থেকে তাদের পছন্দের বই কিনতে পারবেন সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়ে। পাশাপাশি পাবেন ফ্রি ডেলিভারি সুবিধা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status