ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
অক্সফোর্ডের টিকা অপ্রাপ্তবয়স্কদের না দেয়ার পরামর্শ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 7:01 PM

অক্সফোর্ডের টিকা অপ্রাপ্তবয়স্কদের না দেয়ার পরামর্শ

অক্সফোর্ডের টিকা অপ্রাপ্তবয়স্কদের না দেয়ার পরামর্শ

১৮ বছরের কম বয়স্কদের দেহে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন না দেয়ার সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ৬৫ বছরের বেশি বয়স্কদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে প্রতিটি দেশের জ্যেষ্ঠ নাগরিকদের সবার আগে ভ্যাকসিনেশনের আওতায় আনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এদিকে, স্পেনের কাতালোনিয়ায় পুলিশ সদস্যদের দেহে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এরপরই দমকল বাহিনী, ফার্মাসির কর্মচারী, হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানসহ জরুরি সহায়তাকারী দলের সদস্যদের টিকা দেয়া হবে।

পেরুতে ভ্যাকসিন প্রয়োগ চলছে স্বাস্থ্যকর্মীদের দেহে। দেশটিতে চিকিৎসা সেবায় নিয়োজিতদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

চীনের তৈরি সিনোফার্মের করোনার ভ্যাকসিনের দ্বিতীয় চালান পৌঁছেছে সার্বিয়ায়। গতমাসে চুক্তি অনুযায়ী প্রথম চালানটি পৌঁছালে দেশটির ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত ৫ লাখ মানুষের দেহে ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status