ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ইসলামপুরে বিএনপি’র এক তরফা কমিটি ঘোষনার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: Thursday, 11 February, 2021, 6:00 PM

ইসলামপুরে বিএনপি’র এক তরফা কমিটি ঘোষনার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

ইসলামপুরে বিএনপি’র এক তরফা কমিটি ঘোষনার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

জামালপুরের ইসলামপুরে অবৈধ পন্থায় একতরফাভাবে ইসলামপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আংশিক কমিটি ঘোষণার প্রতিবাদে ঘোষিত কমিটি অবিলম্বে বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

বৃহস্প্রতিবার সিরাজাবাদ রোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি’র তৃণমূল নের্তৃবৃন্দের আয়োজনে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল লিখিত বক্তব্যে জানান, গত ২ফেব্রুয়ারি জামালপুর জেলা বিএনপি’রসহ দপ্তর সম্পাদক গাউসুল আজম শাহিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মারফতে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি’র যে কমিটি প্রকাশ করা হয়েছে, তা সম্পুর্ণরুপে অবৈধ পন্থায় ও একতরফাভাবে গঠন করা হয়েছে।

তাই উক্ত আংশিক কমিটি অনতিবিলম্বে বাতিল করে সকলের সাথে আলোচনা করে সঠিক কমিটি গঠনের জন্য জেলা বিএনপি’র প্রতি আহবান জানিয়েছেন তৃণমূলের নেতারা। অন্যথায় প্রকাশিত কমিটি’র বিরুদ্ধে ব্যাপক কর্মসূচি নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পরে কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে মাদরাসা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম,শফিউল্লাহ বুলবুল,খালেকুজ্জামান লিটন,ফজলুর রহমান পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আহাম্মদ আলী, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সোহাগ খান লোহানী,সাইদ খান লোহানী, পৌর যুবদল যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুজন,সাংগঠনিক সম্পাদক মনির খান লোহানী,উপজেলা ছাত্রদল আহবায়ক কায়েস আহমেদ,পৌর ছাত্রদল আহবায়ক নাইম ইসলাম, কলেজ ছাত্রদল সাবেক সভাপতি সোহান মিয়া,সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status