ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ভালুকায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু আহত ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 11 February, 2021, 5:57 PM

ভালুকায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু আহত ৪

ভালুকায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু আহত ৪

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সিদ্দিক (৫০) নামে এক ট্রাক চালকের মৃত্যু এবং ৪ জন আহত হয়েছেন। নিহত সিদ্দিকের বাড়ি ঢাকা জেলায়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পিকআপ ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় আসলে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে অপর আরেকটি অটোরিকশাকে ধাক্কা দিলে ওই পিকআপটি উল্টে যায়। এতে পিকআপে থাকা ৪ জন আহত হন। এ সময় খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুনের নেতৃত্বে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক স্কয়ার মাস্টারবাড়ি তেপান্তর রিসোর্সের সামনে আসলে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে অপর আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালকের মৃত্যু হয়।

এর আগে বুধবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ৪০মিনিটের দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেপান্তর রিসোর্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা হাইওয়ে পুলিশের এসআই মো. মোয়াজ্জেম হোসেন জানান, একটি বালু বোঝাই ট্রাক অপর আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।         

সম্পাদনায়: তাহের রাব্বী 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status