ইউপি নির্বাচনে ভোট নয়; মনোনয়ন নিয়ে ব্যস্ত প্রার্থীরা
সাইফুল ইসলাম
প্রকাশ: Thursday, 11 February, 2021, 5:27 PM
ইউপি নির্বাচনে ভোট নয়; মনোনয়ন নিয়ে ব্যস্ত প্রার্থীরা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এরই মধ্যে শুরু হয়ে গেছে। দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। ভোট নয় দলীয় প্রতীক নিয়ে ব্যস্ত প্রার্থীরা।
আওয়ামীলীগ সমর্থক ভোটার বলেন,' প্রার্থীরা লাইন-লবিং এর মাধ্যমে ক্ষমতাসীন দলের দলীয় প্রতীক পেলেই চিন্তামুক্ত। দলীয় প্রতীক পেলেই ভোটারদের দ্বারপ্রান্তে ঘুরতে হচ্ছে না প্রার্থীর। প্রশাসন তার পক্ষে বাধ্যতামূলক কাজ করে। মূল্যায়ন পাচ্ছে না সাধারণ ভোটাররা। দেশ স্বাধীন হলেও স্বাধীনতা ফিরে পায়নি দেশের মানুষ।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা লাইন-লবিং এর মাধ্যমে নৌকা মার্কার প্রতীক পেলেও সতন্ত্র প্রার্থী অনেক জায়গায় জয়ী হয়েছেন। সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেলেও সবাই যে আওয়ামীলীগ বিরোধী তা নয়। অধিকাংশ আওয়ামীলীগ প্রেমী অথবা আওয়ামীলীগ নেতা।
দলীয় প্রতীকে নির্বাচনে খুশি নয় অধিকাংশ নেতা-কর্মীরা ও জনসাধারণ।