ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ধর্ষকের সঙ্গে আদালতে স্কুলছাত্রীর বিয়ে
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 11 February, 2021, 5:19 PM

ধর্ষকের সঙ্গে আদালতে স্কুলছাত্রীর বিয়ে

ধর্ষকের সঙ্গে আদালতে স্কুলছাত্রীর বিয়ে

বিয়ে করার শর্তে ধর্ষককে জামিন দিয়েছেন ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু আহসান হাবিব। এ ঘটনায় আদালত পাড়ায় মিষ্টি বিতরণ করা হয়।

জানা গেছে, ১৩ মাস আগে প্রেমের সম্পর্কের জের ধরে ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের আজিজুল ইসলামের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে শহরের কাঞ্চননগর পাড়ার জাহিদ বিশ্বাসের ছেলে গাড়ি চালক নাজমুল হোসেন। ধর্ষণের পর বিয়ে করতে রাজি না হওয়ায় পরিবার ও প্রতিবেশীরা ধর্ষককে পিটুনি দিয়ে পুলিশে দেয়। পরবর্তীতে মেয়েটির মামা হযরত আলী বাদী হয়ে ঝিনাইদহ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর অনেক চেষ্টা করেও জামিন মেলেনি ছেলেটির। অবেশেষে আদালতের অনুমতিতে ধর্ষক নাজমুল কাস্টডি থেকে উকিল বারে নিয়ে এসে বিয়ের আয়োজন করা হয়।

দুই পরিবারের সমঝোতায় ৩ লাখ টাকা রেজিস্ট্রি কাবিনে বিয়ে হয়। বিয়েটি পড়ান কাজী আরিফ বিল্লাহ। এ সময় দুই পরিবারের আত্মীয়স্বজন ছাড়াও ছেলে পক্ষের আইনজীবি এ্যাডভোকেট আমিনুর ইসলাম, রাষ্ট্রপক্ষের পিপি এ্যাডভোকেট ইসমাইল হোসেন ও এজিপি এ্যাডভোকেট সুবাস বিশ্বাস মিলনসহ আদালতের অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status