ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
নৌকা থেকে লাফিয়ে বাঁওড়ে নিখোঁজ কলেজছাত্রের সন্ধানে ডুবুরি
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 11 February, 2021, 4:37 PM

নৌকা থেকে লাফিয়ে বাঁওড়ে নিখোঁজ কলেজছাত্রের সন্ধানে ডুবুরি

নৌকা থেকে লাফিয়ে বাঁওড়ে নিখোঁজ কলেজছাত্রের সন্ধানে ডুবুরি

যশোরের মণিরামপুরে ঝাঁপা বাঁওড়ে নৌকা থেকে লাফিয়ে পড়ে সোয়েব হাসান নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে ঘটনাটি ঘটে।

খবর পেয়ে দুপুর একটার দিকে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বাঁওড়ে উদ্ধার কাজে নামেন। তারা কোনো সন্ধান দিতে না পারায় খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বিকেল তিনটা ৩৫ মিনিটের দিকে তিনজন ডুবুরি বাঁওড়ে নামেন। তাদের সাথে কাজ করছেন মণিরামপুর ইউনিটের আটজন ফায়ারম্যান। বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ কলেজছাত্রের সন্ধান মেলেনি।

সোয়েব হাসান যশোর সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি যশোরের বেজপাড়ায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান,আজ সকালে যশোরের একটি কোচিং সেন্টার থেকে ১৮ জন কলেজ শিক্ষার্থী রাজগঞ্জ বাজার সংলগ্ন ঝাঁপা বাঁওড়ের পশ্চিমপাড়ে পিকনিকে আসেন। এরপর তারা সবাই জেলাপ্রশাসক ভাসমান সেতুর তীর হতে নৌকায় চড়ে বাঁওড় ভ্রমণে বের হন। নৌকাটি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সোয়েব, তন্ময় ও রিয়াদ নামে তিনবন্ধু সাঁতার কাটতে নৌকা থেকে পানিতে লাফিয়ে পড়েন। তাদের মধ্যে তন্ময় ও রিয়াদ তীরে উঠে আসলেও নিখোঁজ হন সোয়েব।

রাজগঞ্জ ক্যাম্পের এএসআই আজমল হোসেন পূর্বপশ্চিমকে বলেন, নিখোঁজ ছাত্রের সন্ধানে কাজ চলছে।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল আজিম পূর্বপশ্চিমকে বলেন, দুপুর একটার দিকে আমরা বাঁওড়ে উদ্ধার কাজে নেমেছি। ব্যর্থ হয়ে খুলনা থেকে আমাদের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে ঘটনাস্থলে পৌঁছে তিনজন ডুবুরি বাঁওড়ে নেমেছেন। নিখোঁজ ছাত্রকে উদ্ধারের কাজ চলছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status