ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো অধ্যক্ষের
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 3:54 PM

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো অধ্যক্ষের

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো অধ্যক্ষের

রাজধানীর কারওয়ান বাজার শুঁটকি পট্টি এলাকায় ট্রেনে কাটা পড়ে মগবাজার ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নীরোদ বরণ রায় (৬০) মারা গেছেন।

আজ (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির আত্মীয় স্বপন রায় জানান, কারওয়ান বাজার শুঁটকি পট্টি এলাকায় রেললাইন দিয়ে হেঁটে মগবাজারের দিকে যাচ্ছিলেন নীরোদ বরণ রায়। কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দেবাপুরে। বাবার নাম হরনাথ রায়। বর্তমানে রাজধানীর কল্যাণপুরে পরিবার নিয়ে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status