ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
করোনার স্পট রেজিস্ট্রেশন করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 3:45 PM

করোনার স্পট রেজিস্ট্রেশন করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

করোনার স্পট রেজিস্ট্রেশন করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

রেজিস্ট্রেশন সফলভাবে হচ্ছে আজ থেকে করোনাভাইরাসের স্পট রেজিস্ট্রেশন করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম পেপারলেস ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এনডিসি মহাপরিচালক (গ্রেড-১) শাহান আরা বানু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান।

শুভেচ্ছা বক্তব্য দেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার খুরশিদ আলম, ইউএসএআইডির জনসংখ্যা, পুষ্টি ও শিক্ষা অফিসের পরিচালক মি. জারজিস সিধওয়া, সেভ দা চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মি. ওনো ভ্যান ম্যানেন, ডাটা ফর ইমপ্যাক্ট, ঢাকা অফিসের সিনিয়র স্ট্রাটেজিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইজার মুহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে নাটোর, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ঝিনাইদহ জেলার পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠ পর্যায়ের কার্যক্রম পেপারলেস ঘোষণা করা হয়।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status