ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ইরানের আটককৃত ১০ লাখ ব্যারেল তেল বিক্রি করে দিয়েছে যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 2:17 PM

ইরানের আটককৃত ১০ লাখ ব্যারেল তেল বিক্রি করে দিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের আটককৃত ১০ লাখ ব্যারেল তেল বিক্রি করে দিয়েছে যুক্তরাষ্ট্র

নিষেধাজ্ঞা কর্মসূচির আওতায় আটক করা ইরানের দশ লাখেরও বেশি ব্যারেল তেল বিক্রি করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন বিচার বিভাগের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইরানের আটককৃত এই তেল বিক্রির অর্থ ইউএস ভিকটিম অব স্টেট স্পন্সরড টেররিজম তহবিলে জমা হবে। এছাড়া উপসাগরীয় দেশটির অপরিশোধিত তেলের আরেকটি জাহাজ আটক করা হয়েছে এবং সেটি যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হচ্ছে।

ইরানের পরমাণু কর্মসূচি ও দেশটির ‘সন্ত্রাসী’ দলগুলোকে কেন্দ্র করে গত বছর তৎকালীন ট্রাম্প প্রশাসন ইরানের ওপর নতুন করে কঠোর অবরোধ আরোপ করে। গত কয়েক দশক ধরে দেশ দুটির মধ্যে তিক্ত সম্পর্ক বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের অবরোধকে ইরান ‘অনৈতিক’ বলে প্রত্যাখান করে আসছে।

অবরোধ আরোপের পর ইরানের ১ দশমিক ২ মিলিয়ন ব্যারেল গ্যাসোলিন আটক করে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরান থেকে চারটি ট্যাংকারে করে গ্যাসোলিন ভেনেজুয়েলায় নিয়ে যাওয়া হচ্ছিল।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের হাতে আটক ইরানি তেলের এটিই সবচেয়ে বড় চালান। আটকের পর সেসব ট্যাংকার থেকে তেল অন্য জাহাজে তুলে তা যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মুখপাত্র মার্ক রাইমন্ডি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আটককৃত তেল বিক্রি করে দেয়া হয়েছে। সরকার এখন মোট খরচ হিসাব করছে।

তবে তেল বিক্রি করে কত অর্থ পাওয়া গেছে সে বিষয়ে তিনি কিছু বলেননি। ধারণা করা হচ্ছে, ইউরোপে গ্যাসোলিনের বাজার মূল্য হিসাবে এর দাম ১০ মিলিয়ন ডলার হতে পারে।

এই অর্থ ইউএস ভিকটিম অব স্টেট স্পন্সরড টেররিজম তহবিলে জমা হবে বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ইরানের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status