ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
মদিনায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 11:56 AM

মদিনায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

মদিনায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় একটি সোফা কারখানায় আগুন লেগে ছয় বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল বুধবার ভোরেই আগুন ছড়ায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।  

পরে গতকাল রাতে নিহত ছয় বাংলাদেশির বিষয়টি নিশ্চিত করেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মহসীন হোসেন।

ওই দূতাবাস কর্মকর্তা জানান, ছয়জনের মধ্যে চারজনই অতিমাত্রায় অগ্নিদগ্ধ হওয়ায় তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতদের তালিকায় বাকি দুজন হলেন দুই ভাই মিজান ও আরাফাত। তারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ী চাম্বির পাড়া নিবাসী সুলতান আহমদের ছেলে।

তিনি জানান, নিহতদের মরদেহ শনাক্তে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানতে পারেনি সেখানকার স্হানীয় পুলিশ।
সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status