|
ভেঙে গেল সুস্মিতা-রহমানের সম্পর্ক? বিচ্ছেদ নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা বঙ্গ সুন্দরীর
নতুন সময় ডেস্ক
|
![]() ভেঙে গেল সুস্মিতা-রহমানের সম্পর্ক? বিচ্ছেদ নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা বঙ্গ সুন্দরীর সুস্মিতার ইঙ্গিতপূর্ণ বার্তা নিয়ে ফ্যানেদের প্রশ্ন, ‘তোমার আর রহমানের মধ্যে সব ঠিক আছে তো?’, আবার কেউ কেউ লিখেছেন, ‘তোমার সাহসিকতাকে স্যালুট’। উল্লেখ্য, তাদের প্রেম কাহিনির শুরু সোশ্যাল মিডিয়া থেকে। রহমান কাশ্মীরের ছেলে। বড় হয়েছেন নৈনিতালে। দেরাদুনে ইঞ্জিনিয়ারিং এর পড়াশুনা শেষ করে মডেলিংয়ে নাম লেখান। পাঁচ-ছয় বছর মডেলিং করার পর মুম্বাইতে পাড়ি দেন। এরপর সুস্মিতার সঙ্গে তার পরিচয় থেকে ২০১৮ সালের জুলাইয়ে প্রেম সম্পর্ক শুরু হয়। এদিকে, সিঙ্গল মাদার সুস্মিতার দুই কন্যা রেনে ও আলিশার সঙ্গেও দারুণ সম্পর্ক রহমানের। প্রায়ই তাদের ঘোরাঘুরি ও বিভিন্ন সেলিব্রেশনের ছবি ও ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। দু’জনের লিভ ইন সম্পর্কতে সম্মতি রয়েছে সুস্মিতার পরিবারেরও। তবে আচমকা হলো কী? এ নিয়ে চিন্তা পড়েছেন অনুরাগীরা। সূত্র : হিন্দুস্তান টাইমস। সম্পাদনায়: তাহের রাব্বী |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
