ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
আমার মতো দক্ষ অভিনেত্রী পৃথিবীতে নেই: কঙ্গনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 11:48 AM

আমার মতো দক্ষ অভিনেত্রী পৃথিবীতে নেই: কঙ্গনা

আমার মতো দক্ষ অভিনেত্রী পৃথিবীতে নেই: কঙ্গনা

কখনো নিজেকে ঘিরে মন্তব্য কখনো আবার নেট দুনিয়ায় পরিস্থিতি নিয়ে বিতর্কের ঝড় মাঝে মধ্যেই ভাইরাল হয়ে ওঠেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবারো তার ব্যতিক্রমণ হলো না। নিজের ট্যালেন্ট নিয়ে মুখ খুলতেই আবারো নেট দুনিয়ায় ট্রল কঙ্গনা।

মঙ্গলবারই (৯ ফেব্রুয়ারি) প্রকাশ্যে এসেছিলো অভিনেত্রীর আগামী ছবি ধক্করের ঝড়। কীভাবে সেটে তিনি পরিশ্রম করছেন, তার এক ঝলক তুলে ধরেছিলেন কঙ্গনা।

এরপর কয়েকঘণ্টা কাটতে না কাটতেই মুখ খুললেন বলিউড কুইন। জানালেন, যেভাবে নিজেকে গড়ে নিয়েছেন তিনি, যেভাবে নিজের দক্ষতা ফুঁটিয়ে তুলেছেন তিনি, গোটা পৃথিবীর অভিনেত্রীদের সেই দক্ষতা আছে কি না সন্দেহ। তিনি হলেন র-ট্যালেন্ট।

এখানেই শেষ নয়, এরপর তিনি বলেন, তিনি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন সকলকে, যেভাবে তিনি দক্ষতার পরিসর বাড়িয়েছি, যে দক্ষতা দেখিয়েছি, তা যদি এই পৃথিবীর কোনো অভিনেত্রী দেখাতে পারে, তবে তিনি তার অ্যারগেন্স ঝেড়ে ফেলবেন।

সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার রাতে হওয়া এই ব্যাক টু ব্যাগ পোস্ট-এ মুহূর্তে ভাইরাল হয়ে উঠলেন কঙ্গনা। নিজেকে তুলনা করে বসলেন দেবীর সঙ্গে। ইনস্টা পোস্টে লিখলেন, তাকে ধক্কর ছবিতে বলা হয় অগ্নি গার্ল। কিন্তু কঙ্গনার কথায় এই রূপ হলো দেবীশক্তির ভৈরবী লুক, মৃত্যুর দেবী।

এরপরই শুরু হয় সোশ্যাল পোস্টের ঝড়। কঙ্গনার পোস্ট দেখা মাত্রই ভক্তমহলের ঠিক কী প্রতিক্রিয়া হতে পারে, তা নিয়ে মিমে ভরতে থাকলো সোশ্যাল মিডিয়ার পাতা। মুহূর্তে ছড়িয়ে পড় মনোবিদদের নম্বরও। ভারতে ঠিক কারা কারা উচ্চমানের মনোবিদ, নেট দুনিয়ার একাংশ আবার সেই যোগাযোগও দিলেন কঙ্গনার উদ্দেশ্যে।

বর্তমানে কঙ্গনা ‘ধক্কর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। পুরো দমে চলছে এই ছবির শুটিং। থালাইথি হোক বা ধক্কর, নিজের পরিশ্রম ও দক্ষতা নিয়ে কঙ্গনার এই গর্ব বোধই আরো একবার বয়কটের ডাক উসকে দিলো নেটবাসীদের মনে।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status