ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
কাদের মির্জার গাড়ি বহরে হামলা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 11 February, 2021, 10:57 AM

কাদের মির্জার গাড়ি বহরে হামলা

কাদের মির্জার গাড়ি বহরে হামলা

নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা করা হয়েছে। এ ঘটনায় বসুরহাটের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম (৫০) আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ (১১ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় শপথ নেওয়ার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে দাগনভুঞা জিরো পয়েন্টে দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা করেন বলে অভিযোগ করেছেন আবদুল কাদের মির্জা।

তিনি জানান, শপথ নেওয়ার জন্য আজ ভোরে চট্টগ্রামে যাওয়ার পথে দাগনভূঞার জিরো পয়েন্টে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত তার গাড়িতে হামলা করেন। সামনে একটি ট্রাক থাকায় আমার গাড়িটি পার হয়ে আসলেও পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল লাঠিসোটা নিয়ে হামলা করেন এবং ডিম ছোড়েন। এতে গাড়ির ব্যাপক ক্ষতি হয়। হামলায় বসুরহাট বিশিষ্ট ব্যবসায়ী ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম আহত হন।

মির্জা আরো জানান, দুর্বৃত্তরা আমাকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা করেছেন বলে আমি মনে করি। তবে তারা যতোই হামলা করুক আমি সত্য কথা বলা থেকে নিবৃত্ত হবো না। আল্লাহর দয়ায় যদি সহিহ সালামতে শপথ নিতে পারি তবে আইনি পদক্ষেপ নেব।

এ ব্যাপারে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। কারণ তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে সিএনজি মালিকদের সঙ্গে গতকাল পর্যন্ত একটি ঝামেলা চলছিল বসুরহাটের মেয়রের। উনার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন।

দাগনভূঞা থানার ওসি মো. ইমতিয়াজ আহমদ জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status