ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার আত্মহত্যা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 11 February, 2021, 10:43 AM

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

লক্ষ্মীপুরের রামগতিতে পাওনাদারের ঋণ পরিশোধ নিয়ে মানসিক প্রতিবন্ধকতায় মো. মিলন জমিদার (২৫) নামে এক ছাত্রলীগ নেতা আত্মহত্যা করেছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চর আলগী ইউনিয়নের চর হাসান গ্রামে এ ঘটনা ঘটে। বক মারার বিষ খেয়ে মিলন আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

মিলন চর আলগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চর হাসান হোসেন গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

এদিকে খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল পরদর্শন করেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। এসময় তিনি নিহতের পরিবার ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিলন এলাকায় মাছ চাষ করতো। এ জন্য সে বিভিন্ন লোকের কাছ থেকে ঋণ নেই। কিন্তু টাকা পরিশোধ করতে পারছিলো না। এ নিয়ে মিলনের মাঝে মানসিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। প্রতিবন্ধকতা থেকেই চাষকৃত পুকুরে মাষ শিকার রোধ করতে ব্যবহার করা বক মারার বিষ খেয়ে মিলন আত্মহত্যা করে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন জানান, বিষপান করে মিলন আত্মহত্যা করেছে। মিলন দেনা-পাওনা নিয়ে মানসিকভাবে সমস্যায় ছিলো বলে শুনেছি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। ঋণের টাকা নিয়ে মিলন মানসিক প্রতিবন্ধকতায় ছিলো। এ জন্যই তিনি বক মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছ।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status