ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
চাকরির প্রলোভন দেখিয়ে পোশাক শ্রমিককে ৭ ঘণ্টা আটকে রেখে ধর্ষণ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 11 February, 2021, 10:21 AM

চাকরির প্রলোভন দেখিয়ে পোশাক শ্রমিককে ৭ ঘণ্টা আটকে রেখে ধর্ষণ

চাকরির প্রলোভন দেখিয়ে পোশাক শ্রমিককে ৭ ঘণ্টা আটকে রেখে ধর্ষণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক পোশাক শ্রমিককে পরিত্যক্ত ঘরে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে বন্দর থানায় বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে মামলা করেছেন।

বন্দর থানা পরির্দশক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, ২৪ বছর বয়সী ওই গৃহবধূ সোনারগাঁ উপজেলায় থাকেন। তিনি মঙ্গলবার সকালে বন্দরের মদনপুরে ইপিলিয়ন গার্মেন্টসে চাকরির খোঁজে যান। ওই সময় তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মদনপুর এলাকার আলবারাকা হাসপাতালের পেছনে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে আটকে রাখে অভিযুক্ত অজ্ঞাতনামা ব্যক্তি। সেই ঘরে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে তাকে ধর্ষণ করে। পরে গৃহবধূকে ভয় দেখিয়ে মদনপুর বাসস্ট্যান্ডে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর ওই গৃহবধূ তার স্বামীকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তিনি গৃহবধূকে সেখান থেকে নিয়ে এসে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করান।

ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক সাহা জানান, পোশাক কারখানার নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা হয়েছে। ওই গৃহবধূ অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে পুলিশ তাকে শনাক্ত করার চেষ্টা করছে এবং তাকে দ্রুত গ্রেপ্তার করা হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status