ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
২০ হাজার টাকায় ‘নগ্ন ভিডিও’ শুট করতে বাধ্য করতেন অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 6:25 PM

২০ হাজার টাকায় ‘নগ্ন ভিডিও’ শুট করতে বাধ্য করতেন অভিনেত্রী

২০ হাজার টাকায় ‘নগ্ন ভিডিও’ শুট করতে বাধ্য করতেন অভিনেত্রী

রীতিমতো মধুচক্র চালাতেন মডেল অভিনেত্রী গহনা বশিষ্ঠ। তিন মডেলকে জেরা করে নাকি এমনই তথ্য পেয়েছেন ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা।

জানা গেছে, মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে উঠতি মডেলদের দিয়ে পর্ন ভিডিও শুট করতে বাধ্য করা হতো। তাদের নগ্ন ছবি তুলে নির্দিষ্ট ওয়েবসাইটে বিক্রি করা হতো।

গত সপ্তাহেই গহনার বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছিলো। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত অভিনেত্রীকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গহনা ছাড়াও এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গী রোয়া খান, ফটোগ্রাফার মনু শর্মা, অভিনেতা ভানু ঠাকুর, অরিশ শেখ এবং ক্রিয়েটিভ ডিরেক্টর প্রতিভা নালাওয়াড়েকে।

অভিযোগ, একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ওই ওয়েবসাইটে মডেলদের নগ্ন ভিডিও এবং ছবি আপলোড করা হতো। মাসে ২০০০ টাকার সাবস্ক্রিপশন নিলেই সেই সব ছবি ও ভিডিও দেখা যেতো। প্রায় ৪ লক্ষ সাবস্ক্রিপশন রয়েছে ওই সাইটটিতে।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রী। গহনার অভিযোগ, ফাঁসানো হয়েছে তাকে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status