ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মাঝরাতেই সারপ্রাইজ পেয়েছি: পায়েল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 5:28 PM

মাঝরাতেই সারপ্রাইজ পেয়েছি: পায়েল

মাঝরাতেই সারপ্রাইজ পেয়েছি: পায়েল

বাংলা সিনেমা থেকে হিন্দি টেলিভিশন সর্বত্রই ভিন্ন চরিত্রে অভিনয়ে নজর কেড়েছেন। বাংলা সিনেমার মিষ্টি নায়িকা থেকে বোল্ড চরিত্র, সবক্ষেত্রেই নিজের আলাদা ছাপ রেখেছেন তিনি। ‘বোঝে না সে বোঝে না’র জয়িতা থেকে অনুরাগ বসুর ‘লাভ স্টোরি’ ধারাবাহিকের ‘শ্রুতি’, কিংবা আবার ওয়েব দুনিয়ায় ‘শব্দ জব্দ’র মত ডার্ক থ্রিলারে অভিনয়, সব চরিত্রেই সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটেছে তার অভিনয়। আজ তার জন্মদিন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। অভিনেত্রী পায়েল সরকারের কথাই বলছিলাম।

উইকিপিডিয়া বলছে, আজ (১০ ফেব্রুয়ারি) নিজের ৩৭ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন অভিনেত্রী।

জন্মদিনটা কীভাবে কাটাচ্ছেন পায়েল, এমন প্রশ্নে পায়েল জানান, কিচ্ছু করছি না। আমি রাজারহাটে বাবা-মায়ের বাড়িতে যাবো। ওখানেই কেক কাটবো। তারপর আমার ফ্যান ক্লাবের কিছু লোকজন আসবে, ওদের সঙ্গেও আরো এক দফা কেক কাটা হবে। পার্টির পরিকল্পনা সেভাবে নেই। এখনো যা পরিস্থিতি বাড়িতে অনেক লোকজন ডেকে পার্টি করা সম্ভব নয়। তাই বন্ধুদের সঙ্গে কোথাও একটি গিয়ে জমিয়ে আড্ডা দেব। এই আর কি, আর কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, প্রচুর ফুল আর কেক এসেছে। গতকাল রাত ১২টার সময় আমার কিছু কাছের বন্ধুরা কেক নিয়ে হাজির হয়, সেটাও আমার কাছে বেশ সারপ্রাইজিং ছিলো। আর কিছু স্পেশাল নেই। কাছের বন্ধু আর বাবা-মায়ের সঙ্গে কাটানো, খাওয়া-দাওয়া, এটাই আমার জন্মদিন পালন। আর কিছুই নয়।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status