ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিআরটিসিকে অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে: সেতুমন্ত্রী
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 4:08 PM

বিআরটিসিকে অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে: সেতুমন্ত্রী

বিআরটিসিকে অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে: সেতুমন্ত্রী

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) লোকসান কমিয়ে আনার দিকে গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  বিআরটিসির লোকসান কমানোর যে চলমান ধারা তা বজায় রাখার নির্দেশ দেন তিনি।

তিনি বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় এ কথা বলেন।

মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন।

বিআরটিসিকে লাভবান করতে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই প্রতিষ্ঠানকে অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে।

করোনার টিকা দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জণগণ অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় রেজিস্ট্রেশন করার মাধ্যমে টিকা নিচ্ছে।  

তিনি বলেন, যারা সংশয় সৃষ্টি করার জন্য অপপ্রচার ও গুজব রটনা করছে, তাদের সব অপচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status