মিরপুরে ১৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ ২ ব্যক্তি গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 12:09 PM
মিরপুরে ১৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ ২ ব্যক্তি গ্রেফতার
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।মঙ্গলবার সন্ধ্যায় শাহ আলী এলাকায় এ অভিযান চালান র্যাব-৪ এর সদস্যরা।
গ্রেফতাররা হলেন- মিজানুর রহমান ওরফে মিজান (৪০) ও শহিদুল ইসলাম (৪১)।
র্যাব-৪-এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।