ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
প্রশান্ত মহাসাগরে সাবমেরিনের সঙ্গে জাহাজের সংঘর্ষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 7:17 PM

প্রশান্ত মহাসাগরে সাবমেরিনের সঙ্গে জাহাজের সংঘর্ষ

প্রশান্ত মহাসাগরে সাবমেরিনের সঙ্গে জাহাজের সংঘর্ষ

প্রশান্ত মহাসাগরে জাপানের সাবমেরিনের সঙ্গে একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ হয়েছে। সাবমেরিনটি টোকিও প্রতিরক্ষার কাজে নিয়োজিত ছিল।খবর- কাইদো নিউজের।

সোমবার মহাসাগরের পশ্চিমাঞ্চলীয় শিকোকু দ্বীপের কাছে এই সংঘর্ষ হয়। এতে তিনজন ক্রু মৃদু আহত হয়েছেন।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ম্যারিটাইম সেল্ফ-ডিফেন্স ফোর্সের সাবমেরিন ভেসে উঠার সময় জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এই সাবমেরিনটি ৮৪ মিটার লম্বা। সংঘর্ষে সাবমেরিনটির অ্যান্টেনা ও উপরের কিছু অংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।

সরকারের এক শীর্ষ মুখপাত্র কাতসুনোবু কাতো এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় ১০ টা ৫৮ মিনিটে শিকোকুর কেপ আশিজুরিতে সংঘর্ষটি ঘটে।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status