ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
হামাসের শীর্ষ নেতাকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 6:13 PM

হামাসের শীর্ষ নেতাকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

হামাসের শীর্ষ নেতাকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ নেতাকে আটক করেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জেনিন এলাকায় খালেদ আল-হজ নিজ বাসা থেকে আটক হন। তার স্ত্রীর বরাতে খবর প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি।

তিনি জানান, 'ইসরাইলি বাহিনী হঠাৎ করেই বাড়ির ভেতর ঢুকে পড়ে। এরপর চোখ বেঁধে আমার স্বামীকে নিয়ে গেছে।' আটকের পরপরই হামাসের এই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে কেন আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

৫৫ বছর বয়সী হামাসের নেতা আল-হজ এর আগেও আটক হন। জীবনের ১৫টি বছর ইসরাইলি কারাগারেই কাটাতে হয় তাকে। মুক্তির এক বছরের মাথায় আবারো আটক হলেন।

ইসরাইলি বাহিনীর দখলদারিত্বের প্রতিবাদ জানিয়ে আসছে হামাসসহ ফিলিস্তিনের সাধারণ মানুষ। দশকের পর দশক ধরে ফিলিস্তিনের ভূমিতে দখলদারিত্ব চালিয়ে অবৈধ বসতি স্থাপন করছে ইহুদি সম্প্রদায়। এর প্রতিবাদ জানাতে গেলেই দমন-পীড়নের শিকার হতে হয় তাদের। ইসরাইলি বাহিনীর হাতে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status